
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা যথাযথ গুরুত্ব ও আন্তরিকতার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ৩ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আবুল হোসেন,সদর উপজেলা স্বাস্থ্য ও প:প: অফিসার ডাঃ মোঃ শাহজাহান কবির,উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী,মোঃ বেলায়েত হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা আবু আহসান মোঃ রেজাউল হক,সমাজ সেবা কর্মকর্তা মাকসুদা খাতুন,সিনিয়র মৎস্য অফিসার নাহিদা পারভীন খানম,মহানগর বিএনপির নেতা মোঃ নজরুল ইসলাম ভুইয়া,
আনসার ভিডিপি( টিআই)আমিরুল ইসলাম , মুক্তিযোদ্ধা আমিন আহমেদ,সুপার মোঃ শফিকুল আলম,প্রধান শিক্ষক সোলায়মান কবীরসহ বিভিন্ন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, সরকার সবসময় জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং প্রশাসন সেই প্রচেষ্টারই অংশ। জনগণের যেন কোনো ধরনের হয়রানি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, পেট্রোল ও ডিজেলসহ জ্বালানি সরবরাহ সরকার নিয়মিতভাবে নিশ্চিত করে আসছে। সাময়িক চাহিদা বৃদ্ধির কারণে কিছু চাপ তৈরি হলেও তা দ্রুত স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সন্তোষজনক উল্লেখ করে ইউএনও বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক সংশ্লিষ্ট কোনো অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।
সভায় অংশগ্রহণকারীরা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জনসেবার মান উন্নয়ন এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।