1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

জামালপুর জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন মাসুদ শিকদার

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৩৯১ বার পঠিত

মোঃ সাবিউদ্দিন(ময়মনসিংহ): জামালপুর জেলার জুন/২৪ মাসে শ্রেষ্ঠ এসআই হিসাবে পুরস্কার পেলেন মাসুদ শিকদার।

উল্লেখ্য, এসআই মাসুদ শিকদার জুন/২৪ মাসে জামালপুর জেলার অন্তর্গত সকল থানার ভিতরে সর্বাদিক চোরাচালান উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলা তদন্ত ও মামলার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়। এই কাজের স্বীকৃতি হিসেবে জামালপুর জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে সম্মাননা স্মারক পেলেন জামালপুর সদর থানার এসআই মাসুদ শিকদার।

রবিবার (৭ জুলাই) সকালে জামালপুর জেলার সুযোগ্য মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয় এসআই মাসুদ শিকদার এর হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন।

এসআই মাসুদ শিকদার বলেন, আজকের এই পুরুস্কার সামনের দিকে আমার কাজের স্পৃহাকে আরো বাড়িয়ে দেবে। স্যারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি সকলের কাছে দোয়া চাই, যেন আগামীতে দেশ ও মানুষের মানবতার সেবায় কাজ করে যেতে পারি।

বাংলাদেশ পুলিশ বাহিনী প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

পুলিশ নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারী, চোরাচালানী সহ ডাকাতির ও অপহরণ বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছে বাংলাদেশ পুলিশ। সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বাংলাদেশ পুলিশের মুখ উজ্জ্বল করতে পারি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!