1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে করিম সরকারের নেতৃত্বে ফুলবাড়িয়ায় বর্ণাঢ্য র‍্যালী

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

মির্জা মোঃ মনজুরুল হক ফুলবাড়িয়া: মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর নভোম্বর) বিকেলে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. আব্দুল করিম সরকার। আব্দুল করিম সরকার বলেন, দেশে আর কখনো ফ্যাসিবাদ কায়েম করার সুযোগ দেওয়া হবে না।ফ্যাসিস্ট হাসিনা দেশে স্বৈরতন্ত্র কায়েম করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল।

ভোটাধিকারের জন্য প্রায় ১৭ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সবাই মিলে ফ্যাসিস্ট সরকারের পতন করেছি। সেই পতিত ফ্যাসিস্ট যেন আবার ফিরে আসতে না পারে, সবাইকে সতর্ক থাকতে হবে।

সরকার বলেন, আগামী দিনে আধুনিক বাংলাদেশ বির্নিমাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মা-মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে বিশ্বে রোল মডেল হিসেবে গড়ে তুলবেন।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, এবি সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক মো. আশিকুল হক আশিক, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ আহামেদ মাসুদ, আবু সাইদ মাস্টার, জেলা যুবদলের সহসভাপতি আনার সাদাত আনার, সহ-সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিছ, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদরতে এ কামাল উজ্জ্বল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফুল কবূর সালেক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসন, সদস্য সচিব আল আমিন সাদাত প্রমুখ।আলোচনা সভা শেষে র‍্যালীটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ভালুকজান বিয়ে শেষ হয়। র‍্যালীতে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী অংশ গ্রহন করে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!