1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ছাত্রশিবিরের নতুন সভাপতি জাহিদুল, সেক্রেটারি নুরুল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনে ভোটের ভিত্তিতে তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হন।

শিবিরের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল হিসেবে নুরুল ইসলামকে মনোনয়ন দেন।

এদিকে দীর্ঘ ১৫ বছর পর মঙ্গলবার উন্মুক্ত ময়দানে সদস্য সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সকালেই সারা দেশ থেকে আসা সদস্যরা জড়ো হন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ওসমানের পিতা সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সম্মেলনের প্রথম অধিবেশনে ছাত্রশিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, কিছু কুচক্রী মহল এখনো চাঁদাবাজিতে লিপ্ত। সম্মেলনে বক্তব্য দেন দেশি-বিদেশি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। এ ছাড়া দেশের প্রখ্যাত আলেমরাও বক্তব্য দেন।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!