1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

চাকরি হারালেন রচনা ব্যানার্জি! বদলে গেল দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকার মুখ

  • প্রকাশের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০০ বার পঠিত

মোঃ সাবিউদ্দিন: দিদি নাম্বার ওয়ান (Didi Number One)- বর্তমানে বাংলার একমাত্র জনপ্রিয় ও সবচেয়ে পুরোনো একটি রিয়েলিটি গেম শো হলো দিদি নাম্বার ওয়ান। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে জি বাংলা (Zee Bangla)-র পর্দায় সম্প্রচারিত হয়ে আসছে এটি। আর শুরু থেকেই এটি জনপ্রিয়তা পেয়েছে টলিউডের অন্যতম জনপ্রিয় ও সুন্দরী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee) হাত ধরে। তার হাত ধরেই একের পর এক সিজনের মাইলস্টোন পেরিয়েছে এই গেম শোটি। যার কারণে এখন রচনাকে ছাড়া এই গেম শোটি কেউ ভাবতেও পারে না।

রচনার সঞ্চালনার কারণে এই শোয়ের টিআরপি রয়েছে তুঙ্গে। যার ফলে প্রতিদিন বিকেল পাঁচটা ও রবিবার রাত সাড়ে আটটা বাজতেই প্রতিটি বাড়ির মা ঠাকুমারা বসে পড়ে টিভির পর্দার সামনে। কিন্তু এরই মাঝে সমস্ত কিছু ওলট পালট হয়ে গেল। এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও হঠাৎ করে সঞ্চালনার দায়িত্ব থেকে সড়ে আসলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এত টিআরপি থাকা সত্ত্বেও কেন বদলে দেওয়া হল রচনাকে? আর এর জবাব জানতেই মরিয়া হয়ে উঠেছে সমস্ত দর্শক মহল।

সম্প্রতি দিদি নাম্বার ওয়ান এর একটি স্পেশাল এপিসোডে ঘটেছে এ ধরনের ঘটনা। যেখানে অভিনেত্রী রচনার পরিবর্তে তার জায়গা নিতে দেখা দিয়েছে অভিনেত্রী প্রীতি বিশ্বাসকে (Prity Biswas)। যারা নিয়মিত ধারাবাহিক দেখে থাকেন তারা অবশ্যই এই অভিনেত্রীকে ভালোমতোই চেনেন। যাকে ধূলোকনা, বালি ঝড় ও আরো একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছিল। আর সম্প্রতি অভিনেত্রী রচনার পরিবর্তে তাকে মঞ্চে দেখে রীতিমতো চমকে উঠেছেন সকলে।

তবে এটি মোটেও চিন্তার কোনো বিষয় নয়। কারণ অভিনেত্রী প্রীতি রচনাকে রিপ্লেস করার জন্য আসেননি। তিনি কেবলমাত্র কিছুক্ষণের জন্য সঞ্চালিকার পোডিয়ামে দাঁড়িয়ে খেলার নাটক করছিলেন। আর সেই ভিডিও ক্লিপটিই বর্তমানে তুমুল ভাইরাল গোটা নেট দুনিয়া জুড়ে। সম্প্রতি সোশ্যাল মাধ্যমে এই ভিডিও ক্লিপটি শেয়ার করা হলে তা নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়েছে গোটা নেট দুনিয়া জুড়ে। আর স্বাভাবিকভাবেই সকলের মনে জেগেছে কৌতুহল।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!