1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

চট্টগ্রাম বিমানবন্দরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৯৫টি মোবাইল উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৬৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত ট্রলি ব্যাগ থেকে ৯৫টি মোবাইল জব্দ করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দা সংস্থা।

রোববার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে শারজাহ থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৫২ ফ্লাইটে এ যৌথ অভিযান চালানো হয়। যাত্রীবিহীন একটি ট্রলি ব্যাগ তল্লাশি করে ৯৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মোবাইলের দাম ১৮ লাখ ৩০ হাজার টাকা। এরমধ্যে স্যামংস ব্রান্ডের স্মার্টফোন ৪৯টি ও নোকিয়া ব্রান্ডের ৪৬টি মোবাইল ছিল।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, এনএসআই ও শুল্ক গোয়েন্দার অভিযানে যাত্রী বিহীন পরিত্যক্ত একটি ব্যাগ থেকে ১৮ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের বড় চালান আটক করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইলগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!