
স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভালুকা প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। তবে প্রকাশিত শোকবার্তায় তারিখ সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
শোক বার্তায় তারিখ উল্লেখ করা হয়েছে ১৪ ডিসেম্বর ২০২৫, অথচ বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন গতকাল ৩০ ডিসেম্বর।
তারিখের এই অস্বাভাবিক অমিল নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
এ নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন—ভালুকা প্রেসক্লাব কি আগেভাগেই খালেদা জিয়ার মৃত্যুর বিষয়ে অবগত ছিল, নাকি এটি অনিচ্ছাকৃত কোনো প্রশাসনিক বা মুদ্রণজনিত ভুল? বিষয়টি ঘিরে স্থানীয় অঙ্গনে কৌতূহল ও বিতর্ক ক্রমেই বাড়ছে।