
মোঃ সাবিউদ্দিন: ৫ অক্টোবর ২০২৫, রবিবার জাতীয় দৈনিক নববাণী পত্রিকার এক ঐতিহাসিক প্রতিনিধি সম্মেলন ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে দিনব্যাপী এ সম্মেলন সম্পন্ন হয়।
ভার্চুয়ালি সম্মেলনের উদ্বোধন করেন পত্রিকার সুযোগ্য সম্পাদক এ.এন.এম. সলিমউলালাহ সরকার। উদ্বোধনী বক্তব্যে তিনি সাংবাদিকতার গুণগত মান উন্নয়ন, পত্রিকার প্রচার প্রসার ও ডিজিটাল প্ল্যাটফর্মে মাল্টিমিডিয়ার কার্যকর ব্যবহার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আতাউর রহমান। তিনি প্রতিনিধিদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চার ওপর জোর দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বার্তা সম্পাদক মো. শাহাদাৎ হোসেন শাওন। সম্মেলনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাহী সম্পাদক এস.এম. মেহেদী হাসান, যিনি নববাণীর অগ্রযাত্রায় সকল প্রতিনিধির ভূমিকার প্রশংসা করেন এবং আধুনিক সাংবাদিকতায় মাল্টিমিডিয়ার গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ বক্তব্যে পত্রিকার যুগ্ম সম্পাদক ডিপটি প্রধান ও মোঃ সোহেল মিয়া প্রতিনিধিদের ডিজিটাল কনটেন্ট তৈরি এবং সামাজিক মাধ্যমে এর সঠিক ব্যবহার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তারা আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ নববাণীকে আগামী দিনের আধুনিক গণমাধ্যম হিসেবে আরও শক্তিশালী করে তুলবে।
দেশের বিভিন্ন অঞ্চলের সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে এ প্রতিনিধি সম্মেলন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই সম্মেলন নববাণীর সাংবাদিকতার মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।