1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

এনায়েতপুরে বর্ণাঢ্য নববর্ষ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে এনায়েতপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে স্থানীয় বাজার প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

র‍্যালি শেষে ইউনিয়ন পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বুলবুল হোসেন।

এ-সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ বিল্লাল হোসেন, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আবু তাহের, এনায়েতপুর বাজার বণিক সমিতির সভাপতি ও ইউপি সদস্য মোঃ আব্দুল হালিম, মোঃ শাহজাহান সিরাজ, মোঃ আশরাফুল আলম, মোঃ তারা মিয়া, মোঃ রফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ নিলুফা খাতুন, মোছাঃ লাইলী আক্তার কাজলী, মোছাঃ সুফিয়া খাতুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় চেয়ারম্যান মোঃ বুলবুল হোসেন বলেন,বাংলা নববর্ষ আমাদের প্রাণের উৎসব। এই দিনটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও নতুন স্বপ্নের প্রতীক। পুরাতন সকল গ্লানি ও দুঃখ ভুলে আমরা নতুন বছরকে স্বাগত জানাই নতুন আশা ও সম্ভাবনা নিয়ে। এনায়েতপুর ইউনিয়নকে আমরা একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ এলাকায় পরিণত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।

তিনি আরও বলেন,নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সকলের জীবন হোক সুন্দর ও সফল এই কামনায় এনায়েতপুর ইউনিয়নবাসীসহ দেশবাসীকে জানাই আন্তরিক নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ।

এদিন বিকেলে এনায়েতপুর বাজারে বণিক ও ব্যবসায়ীরা নববর্ষ উপলক্ষে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ আয়োজনের নেতৃত্ব দেন ইজারাদারের পক্ষ থেকে ইউপি সদস্য ও বিএনপির নেতা আব্দুল হালিম।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!