1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

উপজেলা পরিষদ নির্বাচনে আস্থা ও ভরসায় ডাঃ কামরুজ্জামান

  • প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৯২ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনগনের আস্থা ও ভরসায় ডাঃ কামরুজ্জামান।

সদ্য সাবেক পদত্যাগকারী জেলা পরিষদের চৌকস সদস্য ও আওয়ামী লীগ নেতা এবং বিশিষ্ট চিকিৎসক ডাঃ কামরুজ্জামান জামান এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।

সোমবার (১৪ মে) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তিনি লটারির মাধ্যমে আনারস প্রতীক পেয়েছেন। এসময় উপজেলার অন্যান্য চেয়ারম্যান প্রার্থীদেরও প্রতীক বরাদ্দ দেয়া হয়।

আনারস প্রতিকের চেয়ারম্যান ডাঃ কামরুজ্জামান বলেন, ফুলবাড়িয়াবাসীর প্রতি আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। তারাই আমার শক্তি। আমি ফুলবাড়িয়া উপজেলাকে দেশের অন্যতম স্মার্ট ও আধুনিক উপজেলা হিসাবে গড়ে তুলতে বদ্ধ পরিকর।

কেননা জনগণই সকল ক্ষমতার উৎস দাবী করে বলেন, আপনাদের ভোটে যদি আমি বিজয়ী হতে পারি, তাহলে ফুলবাড়িয়ার অসমাপ্ত কাজগুলো প্রথমেই শেষ করবো ইনশাআল্লাহ। আমার লক্ষ্য থাকবে, গ্রামীন সমাজ ব্যবস্থাকে নগরের আদলে উন্নয়ন অগ্রযাত্রায় সামিল করা।

তিনি আরও বলেন, আমি উপজেলা চেয়ারম্যাল নির্বাচিত হয়ে সদরের বিভিন্ন ইউনিয়নের রাস্তা স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, সংস্কার করে গরীব দুঃখী মেহনতী মানুষের মাঝে বয়স্কভাতা বিধবাভাতা সঠিকভাবে বিতরণ করবো এবছ বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করে গ্রাম্য শালিসের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন সমস্যার সমাধানে নিরলসের কাজ করবো। জনগনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সুখ- দুঃখে পাশে থাকবো, আমি বিজয়ী হতে পারি আর না পারি।

ভোট আপনাদের আমানত, এটাকে সঠিকভাবে প্রয়োগ করার দায়িত্ব আপনাদের (ভোটাধিকার) কখনও দায়িত্বহীনতার পরিচয় দিবেন না বলে আশা করি। এতে করে খারাপ মানুষ নির্বাচিত হয়ে যাবে। ক্ষতি হবে আপনাদের জেনেশুনে ক্ষতির মুখে পড়বেন না। যোগ্য যদি কাউকে মনে করেন নির্দ্বিধায় তাকে ভোট প্রদানল করবেন।

অযোগ্য, মোনাফেক কাউকে নেত নির্বাচিত করে পশ্চাৎপদে নিয়ে যাবেন না প্রিয় ফুলবাড়িয়াটাকে। আমি আপনাদের সন্তান আপনারই আমার চিন্তা চেতনায় বিরাজমান আমার ব্যক্তিগত কোন চাওয়া পাওয়া নেই আপনাদের জন্য আমৃত্যু কাজ করে যেতে চাই। আমি চেষ্টা করেছি সন্ত্রাস মুক্ত গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন। কতটুকু পেরেছি, তার মূল্যায়নের ভার আপনাদের হাতে ছেড়ে দিলাম আমি উপজেলা পরিষদকে কখনও ব্যক্তি স্বাথে ব্যবহার করবো না।

এই উপজেলাকে সর্বদা চেষ্ট করবো আপনাদের মঙ্গলের জন্য পরিচালিত করতে। আমার লক্ষ্য ছিল আপনাদের (জনগণের) সেবক হতে, মূল্যায়নের ভার ছেড়ে দিলাম আপনাদের কাছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!