1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ঈদ শুভেচ্ছা! চিকিৎসা সেবার পাশাপাশি মানবিকতায় উজ্জ্বল ডাঃ নাহিদ সুলতানা কমলা

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৫ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: ঈদুল আযহা উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়ীয়াবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক ডাঃ নাহিদ সুলতানা কমলা।

জানাযায়,সহকারী অধ্যাপক ডাঃ নাহিদ সুলতানা কমলা সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিদিন বিকেলে ময়মনসিংহ চরপাড়া সায়েম ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন। বিশেষ করে গরীব ও হতদরিদ্র পরিবারের রোগীদের প্রতি তিনি সহানুভূতিশীল আচরণ এবং সেবামূলক মনোভাবের জন্য স্থানীয় মানুষের কাছে ব্যাপক প্রশংসিত।

ঈদ শুভেচ্ছায় ডাঃ নাহিদ সুলতানা কমলা বলেন,ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয় পবিত্র ঈদুল আযহা। সমাজের বিত্তবানরা অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ালে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়বে।মানুষের সেবা করাই একজন চিকিৎসকের সবচেয়ে বড় দায়িত্ব। রোগীদের সুস্থতা ও হাসিমুখই আমার অনুপ্রেরণা।

রোগীদের সেবার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও তিনি নিজেকে সম্পৃক্ত রাখেন। অসহায় রোগীদের খোঁজখবর নেওয়া, প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং সাধ্যমতো সহযোগিতা করার মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!