
ময়মনসিংহ প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়ীয়াবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আছিম আদর্শ উচ্চ বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক র.ই শামস আল আসাদ(সোহেল মাষ্টার)।
সোহেল মাষ্টার এক শুভেচ্ছা বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার এক মহান শিক্ষা দেয়। ঈদের এই পবিত্র আনন্দ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধন এটাই তার প্রত্যাশা।
তিনি আরও বলেন, সমাজে পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা ও সম্প্রীতির মনোভাব গড়ে তুলতে ঈদের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ উপলব্ধি করা সম্ভব।
শেষে তিনি ফুলবাড়ীয়াবাসীসহ দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।