1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

আলোকিত মানুষ গড়ার কারিগর ফারহানা বেগম এখন ফুলবাড়ীয়ায় সেরা শিক্ষিকা

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৭ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর আওতায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (মহিলা) হিসেবে নির্বাচিত হয়েছেন ফারহানা বেগম (পিটিআই)। তিনি ফুলবাড়ীয়া পৌরসভার পাঁচ কুশমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন।

গত ২০ মে ২০২৬ ইং তারিখে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের যৌথ বাছাই প্রক্রিয়ায় তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়। বাছাই কমিটিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, পৌর ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মীর দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

শিক্ষাক্ষেত্রে নিষ্ঠা, দায়িত্ববোধ, সৃজনশীল পাঠদান, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ফারহানা বেগমকে এ সম্মাননায় নির্বাচিত করা হয়েছে। তার এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

সহকারী শিক্ষিকা ফারজানা বেগম বলেন, এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে। আমি সবসময় শিক্ষার্থীদের সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। আমাকে মূল্যায়ন করায় উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, সহকর্মী ও সবার প্রতি আমি কৃতজ্ঞ।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “ফারহানা বেগম একজন পরিশ্রমী, দায়িত্বশীল ও শিক্ষাবান্ধব শিক্ষক। তিনি শ্রেণিকক্ষে আধুনিক ও আনন্দমুখর শিক্ষাদান পদ্ধতি অনুসরণ করেন, যা শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার এই স্বীকৃতি অন্যান্য শিক্ষকদেরও অনুপ্রাণিত করবে বলে আমরা বিশ্বাস করি।

উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ বলেন, একজন আদর্শ শিক্ষকই পারে একটি প্রজন্মকে আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে নিতে। ফারহানা বেগম অত্যন্ত নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে যাচ্ছেন। তার এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি ফুলবাড়ীয়া উপজেলার শিক্ষা পরিবারের জন্যও গর্বের বিষয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!