1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট’ বলা সেই নেতা আটক

  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৯৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার: চাঁদপুরের ফরিদগঞ্জে ‘আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট’ বলা সেই নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) রাতে তাকে আটক করা হয়েছে।

আটক ওই নেতার নাম শাওন কাবী রিজা। তিনি ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৬নং রুপসা (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম।

মারধরের ঘটনায় চাঁদপুর জেলা শাখার অধীনস্থ ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন কারীকে থানায় নিয়ে যেতে চাইলে বাকবিতণ্ডায় জড়ায় পুলিশ সদস্যদের সঙ্গে।

এসময় পুলিশ সদস্যরা ওই নেতাকে গাড়িতে করে থানায় নিয়ে যেতে চাইলে তিনি অস্বীকৃতি জানায় এবং বাকবিতণ্ডার এক পর্যায়ে তিনি বলেন, ‘আমি থানায় গিয়ে কথা বলবো। আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট’। আজ বুধবার (১২ মার্চ) সকাল থেকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ওই নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল।

দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চাঁদপুর জেলা শাখার অধীনস্থ ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন কারীকে প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

এদিকে ভাইরাল হওয়া ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ওই এলাকার একটি দোকানের সামনে মারামারির পর ঘটনাস্থলে আসেন স্থানীয় থানা পুলিশের একটি দল। এসময় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন কারীর থানায় নিয়ে যেতে চান তারা। এক পর্যায়ে উপস্থিত পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) তার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে ফোনে কথা বলেন। এসময় তাকে ফোনে বলতে শোনা যায়, ‘এ ঘটনায় যে মারধর করছে তিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। তাকে আমি অনুরোধ করে বলেছি, আমাদের সঙ্গে থানায় যেতে। কিন্তু সে কথা শোনেনি।’

এসময় ওই নেতা মোবাইলে ওসির সঙ্গে কথা বলতে চাইলে তিনি দেননি। পরে এসআই ইউনিয়ন ছাত্রদলের সভাপতিকে গাড়ি উঠতে বললে বাকবিতণ্ডায় জড়ায়। এসময় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বলেন, ‘আমি থানায় গিয়ে কথা বলবো, আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট’।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!