1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

আপনাদের পাশে থেকে খেদমত করতে চাই -বিগ্রেঃ জেনারেল ডাঃ সাইফুল ইসলাম বাদল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৯ বার পঠিত

সাইফুল ইসলাম তরফদার ফুলবাড়িয়া(ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর ইসলামাবাদ এমদাদিয়া হাফিজিয়া মাদ্রাসা ওয়াজ মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফ্রেরুয়ারী)রাতে বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করেন শাইখুল হাদীস আল্লামা আহমাদ আলী দাঃবাঃ,রঘুনাথপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুস সামাদ।বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) প্রফেসর ডাঃ সাইফুল ইসলাম বাদল।

বার্ষিক ইসলামী মহাসম্মেলনে বয়ান পেশ করেন জামিয়াতুল মানহাল আল্লাহ কওমিয়া উত্তরা শাইখুল হাদিস আল্লামা শায়খ মুফতী কেফায়েতুল্লাহ আজহারী দাঃবাঃ,ময়মনসিংহ ভাটিকাশর মাদ্রাসার শাইখুল হাদিস মুফতী শফিকুল ইসলাম দাঃবাঃ,ঢাকা দক্ষিণ খান দারুন আশরাফ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা আমির উদ্দিন ফায়েজী দাঃবাঃ,মুফতি মোহাম্মদ ওসমান গনি সরকারসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম গন বয়ান পেশ করেন। এ-সময় প্রধান মেহমানের সফরের সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ১১ নং রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃআনিসুর রহমান আনিস, বিএনপি’র নেতা মাওলানা লুৎফুর রহমান, জেলা যুবদলের সহ সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আজাহারুল আলম রিপন,জেলা যুবদলের সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক শাকের আহমেদ শাহীন,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ আনোয়ার হোসেন জনি,ছাত্রনেতা নাজমুল,ফারুক হোসেন প্রমুখ।

বিগ্রেডিয়ার জেনারেল(অবঃ)প্রফেসর সাইফুল ইসলাম বাদল বলেন,আমি আপনাদের এলাকার সন্তান। দীর্ঘদিন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেছি।বর্তমানে বাংলাদেশের এবার কেয়ার হাসপাতালে কর্মরত আছি। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা টিমের একজন সদস্য। আপনাদের কাছে আমি দোয়া চাই। আপনাদের পাশে থেকে খেদমত করতে চাই।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!