সাইফুল ইসলাম তরফদার ফুলবাড়িয়া(ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর ইসলামাবাদ এমদাদিয়া হাফিজিয়া মাদ্রাসা ওয়াজ মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফ্রেরুয়ারী)রাতে বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করেন শাইখুল হাদীস আল্লামা আহমাদ আলী দাঃবাঃ,রঘুনাথপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুস সামাদ।বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) প্রফেসর ডাঃ সাইফুল ইসলাম বাদল।
বার্ষিক ইসলামী মহাসম্মেলনে বয়ান পেশ করেন জামিয়াতুল মানহাল আল্লাহ কওমিয়া উত্তরা শাইখুল হাদিস আল্লামা শায়খ মুফতী কেফায়েতুল্লাহ আজহারী দাঃবাঃ,ময়মনসিংহ ভাটিকাশর মাদ্রাসার শাইখুল হাদিস মুফতী শফিকুল ইসলাম দাঃবাঃ,ঢাকা দক্ষিণ খান দারুন আশরাফ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা আমির উদ্দিন ফায়েজী দাঃবাঃ,মুফতি মোহাম্মদ ওসমান গনি সরকারসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম গন বয়ান পেশ করেন। এ-সময় প্রধান মেহমানের সফরের সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ১১ নং রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃআনিসুর রহমান আনিস, বিএনপি'র নেতা মাওলানা লুৎফুর রহমান, জেলা যুবদলের সহ সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আজাহারুল আলম রিপন,জেলা যুবদলের সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক শাকের আহমেদ শাহীন,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ আনোয়ার হোসেন জনি,ছাত্রনেতা নাজমুল,ফারুক হোসেন প্রমুখ।
বিগ্রেডিয়ার জেনারেল(অবঃ)প্রফেসর সাইফুল ইসলাম বাদল বলেন,আমি আপনাদের এলাকার সন্তান। দীর্ঘদিন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেছি।বর্তমানে বাংলাদেশের এবার কেয়ার হাসপাতালে কর্মরত আছি। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা টিমের একজন সদস্য। আপনাদের কাছে আমি দোয়া চাই। আপনাদের পাশে থেকে খেদমত করতে চাই।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।