
মির্জা মোঃ মনজুরুল হক(ফুলবাড়িয়া): ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৯ নভেম্বর) সকালে উপজেলার বাক্তা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকার স্থানীয় মহিলা ভোটারবৃন্দ এই উঠান বৈঠকের আয়োজন করে।
অংশ গ্রহণকারী মহিলারা বলেন, অধ্যক্ষ সিরাজুল ইসলাম সর্বাবস্থায় প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষদের খোজ খবর রাখেন। তার সাথে যে কোন সমস্যা নিয়ে যোগাযোগ করা সম্ভব হয়। তারা বলেন, সিরাজুল ইসলাম এমপি পদে নির্বাচিত হলে সকল নাগরিক সুবিধা সহজে পাওয়া যাবে।
অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, নির্বাচিত হলে অবহেলিত ফুলবাড়ীয়াকে আধুনিক, উন্নত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গঠন করা হবে। পাশাপাশি এলাকার রাস্তাঘাট সহ স্কুল কলেজের নানাবিধ উন্নয়ন করে একটি ডিজিটাল ফুলবাড়ীয়া বিনির্মান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা একেএম ফজলুল হক, নাজিরুল হক খান শান্ত ও জহিরুল ইসলাম সহ অন্যান্যরা।
বিকালে অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা করেছে উপজেলার রাধাকানাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রঘুনাথপুর মধ্য চালা পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা ও জনসাধারণ।
এতে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, আগামীতে বিজয়ী হলে ফুলবাড়ীয়ার সকল রাস্তাঘাটের উন্নয়ন নিশ্চিত করে মানুষের সঠিক অধিকার প্রতিষ্ঠা করা হবে। বেকার সমস্যার সমাধান করার পাশাপাশি প্রান্তিক পর্যায়ের নাগরিক সকল সুবিধা নিশ্চিত করে ফুলবাড়ীয়াকে আধুনিক ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গঠন করা হবে।