
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালির শৌর্য, বীরত্ব ও আত্মত্যাগের গৌরবময় এই দিনে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯৭১ সালে নয় মাসের র’ক্তক্ষয়ী যু’দ্ধ শেষে এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে বাঙালি জাতি। লাখো শহিদের র’ক্ত ও অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয় দিবস।