
স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহে বিভিন্ন আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার সন্ধ্যার পরে ২৫২ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে ময়মনসিংহের বিভিন্ন আসনে মনোনীত হয়েছেন ময়মনসিংহ ১ ইমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ ২ মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ ৩ ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, ময়মনসিংহ ৫ জাকির হোসেল বাবলু, ময়মনসিংহ ৬ আখতারুল আলম ফারুক, ময়মনসিংহ ৭ ডা: মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ ৮ লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ময়মনসিংহ ৯ ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ ১১ ফখরুদ্দিন বাচ্চু।
এছাড়াও ময়মনসিংহ ৪ এবং ময়মনসিংহ ১০ পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।