1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে ফুলবাড়ীয়ার পুটিজানায় বিএনপির বিক্ষোভ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৪৯ বার পঠিত

মুরাদ হাসান : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সম্প্রতি একটি বাসে দুর্বৃত্তের দেওয়া আগুনে চালক নিহতের ঘটনা এবং দেশব্যাপী আওয়ামী লীগ ঘোষিত লকডাউনের নামে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পুটিজানা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যার পরে বাজারের এমপি মার্কেট থেকে শুরু হয়ে শিবগঞ্জ পুরাতন এবং হাট কালীর বাজার প্রদক্ষিণ করে পূনরায় এমপি মার্কেটে এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সদস্য ডাক্তার আইন উদ্দীন। পরে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি আওয়ামী নৈরাজ্য মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং ফুলবাড়ীয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুককে বিজয়ী করতে মাঠে কাজ করতে সবাইকে নির্দেশনা প্রদান করেন।

মিছিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা রফিকুল ইসলাম মাস্টার, লিটন মিয়া, মোহাম্মদ আব্দুল জুব্বার, খাইরুল ইসলাম, আমিনুল ইসলাম আলামীন, আব্দুর রহিম, সাইফুল ইসলাম, জিন্নত আলী জিন্নাহ, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি করিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী মন্ডল, শ্রমিক দলের সভাপতি মালেক আকন্দ, সাধারণ সম্পাদক লাল চান ও তাতী দল নেতা সুজন মিয়া সহ অন্যান্যরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!