1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

অনেক বছর পর একটি রিয়েল ইলেকশন হবে! প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৮৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ): আগামী জাতীয় নির্বাচন নিয়ে সব বাধা ও অনিশ্চয়তা কেটে গেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করার বিষয়ে আর কোনো সংশয় নেই।

তিনি বলেন, ‘অনেক বছর পর দেশ একটি রিয়েল ইলেকশন দেখতে যাচ্ছে, যা অতীতের ফেইক ইলেকশন থেকে সম্পূর্ণ ভিন্ন হবে এবং এটি ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন হবে।’

শুক্রবার বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, বিগত ১৬ বছর হাসিনার আমলে আমরা ফেইক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। এবার ইতিহাসের অন্যতম একটা বেস্ট ইলেকশন হবে।

তিনি জানান, ইতোমধ্যেই নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। বিভিন্ন স্থানে নেতাদের ব্যানার-পোস্টার দেখা যাচ্ছে। সব রাজনৈতিক দল দুই-তিন সপ্তাহ পর যখন তাদের প্রার্থী ঘোষণা করা শুরু করবে, তখন নির্বাচনী পরিবেশ আরও জমজমাট হয়ে উঠবে।

শফিকুল আলম জানান, জুলাই সনদ নিয়ে সব দল একমত হয়েছে এবং আগামী ১৫ অক্টোবর সব দল এই সনদে সই করবে।

আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির বিষয়ে প্রেস সচিব জানান, তিনি ইসরায়েল থেকে একটি বিমানে ইস্তাম্বুলের পথে রয়েছেন। তার সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। তাঁকে মুক্ত করতে ভূমিকা রাখায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন।

দেশের মডেল মসজিদ নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ইসলামবান্ধব ভাবমূর্তিকে কাজে লাগিয়ে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতারা দেশজুড়ে বিপুল দুর্নীতি ও জনগণের অর্থের চরম অপচয় করছেন। উন্নয়ন এবং ধর্মীয় উদ্যোগের আড়ালে জনগণের এক বিলিয়ন ডলার পর্যন্ত অর্থ লুট করা হয়েছে। ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে ‘অবিশ্বাস্য’ চুরি করেছেন তারা।

সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ওই মন্ত্রী দুর্নীতি করে লন্ডনে শত শত বাড়ি কিনেছেন।

এ সময় ময়মনসিংহ প্রেস ক্লাবের সহসভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!