
স্টাফ রিপোর্টার: বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। ইন্টারনেট এখন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও, এর অপব্যবহার সমাজে তৈরি করছে নানান জটিলতা। সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে প্রতিনিয়ত এমনসব কনটেন্ট ছড়িয়ে পড়ছে, যা সমাজের নৈতিকতা ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে।
দৈনিক ফুলবাড়ীয়া সংবাদের সম্পাদক মো. সাবিউদ্দিন বলেন,“অনলাইনে এখন ঢোকা যায় না! চারদিকে খারাপ কনটেন্ট, অনেকের ভিডিও দেখে খারাপ লাগে”
বর্তমানে টিকটক, ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম এখন অনেকের কাছে অর্থ উপার্জনের সহজ পথ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেই পথে অনেকেই হারাচ্ছেন নৈতিকতা ও দায়িত্ববোধ। কিছু ব্যবহারকারী জনপ্রিয়তা ও টাকার আশায় তৈরি করছেন অশালীন ও বিতর্কিত ভিডিও, যা তরুণ সমাজকে ভুল পথে ঠেলে দিচ্ছে।
মোঃ সাবিউদ্দিন বলেন, “মানুষ মরে যায়, কিন্তু তার কর্ম থেকেই যায়। এখন যা করছি, মৃত্যুর পর সেটাই থেকে যাবে— সেটাই হবে আমাদের প্রকৃত পরিচয়।”
তিনি আরও বলেন, সময় এসেছে সবাইকে অনলাইন ব্যবহারে সংযমী ও দায়িত্বশীল হওয়ার। ইন্টারনেট যেন শুধু বিনোদনের মাধ্যম না হয়ে, জ্ঞান, শিক্ষা ও ইতিবাচক চিন্তার প্ল্যাটফর্ম হয়— সেই চেতনায় কাজ করতে হবে সবাইকে।
ইন্টারনেটের সঠিক ব্যবহারই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে। তাই অনলাইন জগতে নৈতিকতা, সৌজন্য ও মানবিক মূল্যবোধ বজায় রাখাই এখন সময়ের দাবি।