1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ডুজার রিপোর্টার্স অ্যাওয়ার্ড পেলেন ৬ ক্যাম্পাস প্রতিনিধি

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৭ বার পঠিত

মোঃ সাবিউদ্দিন: ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) দ্বিমাসিক (আগস্ট-সেপ্টেম্বর) রিপোর্টার্স অ্যাওয়ার্ড পেলেন ৬ জন ক্যাম্পাস সাংবাদিক। ডুজার ৩৮ জন প্রতিনিধিদের থেকে বাছাই করা প্রতিবেদনের ওপর বিচার বিশ্লেষণ করে এই ছয়জনকে পুরস্কৃত করা হয়।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত রিপোর্টার্স আড্ডা ও দ্বিমাসিক রিপোর্টার্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অতিথিরা তাদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার হিসেবে বিজয়ীদের নগদ অর্থ প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন— প্রথম হয়েছেন সমকালের ঢাবি প্রতিনিধি জোবায়ের আহমদ, যৌথভাবে দ্বিতীয় হয়েছেন দেশ রূপান্তরের আমজাদ হোসেন হৃদয় এবং ইনকিলাবের রাহাদ উদ্দিন, তৃতীয় হয়েছেন ঢাকা পোস্টের এইচ এম খালিদ হাসান এবং যৌথভাবে চতুর্থ হয়েছেন ইত্তেফাকের নেছার উদ্দিন এবং ভোরের কাগজের রাফিউজ্জামান লাবিব।

খালিদ হাসান গত ২৭ সেপ্টেম্বরে ঢাকা পোস্টে ‌‘ঝুঁকিপূর্ণ ভবনসহ চতুর্মুখী সমস্যায় জর্জরিত ঢাবির কুয়েত মৈত্রী হল’ শিরোনামে প্রকাশিত সংবাদের জন্য তৃতীয় স্থান অর্জন করেন।

পুরস্কার বিতরণ শেষে আমন্ত্রিত অতিথিরা বলেন, ক্যাম্পাস সাংবাদিকতায় দ্বিমাসিক রিপোর্টার্স অ্যাওয়ার্ড প্রদান একজন প্রতিবেদকের অনুপ্রেরণার কারণ হয়। এতে অন্য সবার মনে আরও ভালো করে কাজ করার আগ্রহ জন্মে। ক্যাম্পাস নিয়ে কাজ করা, ক্যাম্পাসের সমস্যা তুলে ধরার মহান লক্ষ্যে ক্যাম্পাসের গুটিকয়েক সাংবাদিক নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যা সবসময়ই প্রশংসার দাবি রাখে।

ডুজার সাধারণ সম্পাদক মহিউদ্দিন মুজাহিদ মাহীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুজার সভাপতি আল সাদী ভূঁইয়া। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুজার সাবেক সভাপতি এবং প্রধান নির্বাচন কমিশনার বোরহানুল হক সম্রাট ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!