1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

উত্তরায় ভালুকা সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত: নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৮ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ,স্টাফ রিপোর্টার: ঢাকা উত্তরায় বসবাসরত ভালুকাবাসীদের অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘উত্তরায় ভালুকা সমিতি (UVS)’-এর কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ মে ২০২৬, রোজ শনিবার, সন্ধ্যা ৭:০০ ঘটিকায় রাজধানীর উত্তরায় এই সভার আয়োজন করা হয়।

​উত্তরা মডেল টাউনের ৭ নম্বর সেক্টরে অবস্থিত বিএনএস সেন্টারের ৮ম তলায় ‘দ্য ক্যাফে রিও উত্তরা’ (The Cafe Rio Uttara)-তে এই সভাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

​উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উত্তরায় ভালুকা সমিতির নব-নির্বাচিত সভাপতি জনাব নিজাম উদ্দিন। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব নাঈমুল করিম জান্নাত।

​সভার শুরুতেই কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি জনাব নিজাম উদ্দিন-কে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

​সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং উত্তরা ও ভালুকার বাসিন্দাদের পারস্পরিক মেলবন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

​উক্ত সভায় উত্তরায় ভালুকা সমিতির কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন কমিটির দূরদর্শী নেতৃত্বে সংগঠনটি সামনের দিনগুলোতে আরও বেগবান হবে এবং মানবতার সেবায় অনন্য ভূমিকা পালন করবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!