আগামী ১৬ জানুয়ারি রাতে সারাদেশে পবিত্র শবে মেরাজ পালিত হবে
প্রকাশের সময় :
রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
৩০
বার পঠিত
বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে।আগামীকাল সোমবার (২২ ডিসেম্বর) থেকে শুরু হবে এই মাসের গণনা। আবার এই মাসের ২৬ তারিখ পবিত্র শবে মেরাজ। সে অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি রাতে সারাদেশে পবিত্র শবে মেরাজ পালিত হবে।
রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।