1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

বিএনপির মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুকের গণসংযোগ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী,ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে তিনি আছিম ইউনিয়নের মাছের আড়ৎ এলাকা ও ফকিরবাড়ি মোড়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, চা-চক্রে মতবিনিময় এবং ধানের শীষের পক্ষে ভোট চান। স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।

অন্যদিকে, কুশমাইল ইউনিয়নের ১ নং ওয়ার্ডে উঠান বৈঠক করেন ধানেরশীষের প্রার্থী আখতারুল আলম ফারুকের সহধর্মিণী ও উপজেলা মহিলা দলের সভানেত্রী ফাহসিনা হক লীরা। বৈঠকে শতাধিক নারী উপস্থিত ছিলেন। তিনি নারী ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে সমর্থন চান এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করেন।

দুপুরে এনায়েতপুর ইউনিয়নে ধানেরশীষ বিজয় করতে গনসংযোগ করেন ও চেয়ারপার্সন বেগম খালেদাজিয়া রোগমুক্তি জন্য দোয়া ও মোনাজাত প্রার্থনা করেন।
সন্ধ্যায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপি পৌর সদরে বিশাল মিছিল করেন। পরে দলীয় কার্যালয়ে প্রার্থী আখতারুল আলম ফারুকের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!