1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ভালুকায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল 

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার পঠিত

আকাশ আহমেদ ভালুকা থেকে : ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশালমিছিল ও বিক্ষোভ করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার ১০নং হবিরবাড়ি ইউনিয়নে এ বিক্ষোভ ও মশালমিছিল করা হয়। এ সময় দলীয় প্রার্থীকে চাঁদাবাজ উল্লেখ করে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে মনোনয়ন পরিবর্তনের দাবি জানান তারা।

মিছিলের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ তৃণমূলের জনগণের কাছে পৌঁছে দিতে ওউ ইউনিয়নে গণসমাবেশ করা হয়। এতে হাজারো নেতাকর্মী অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ​মো. শহিদুল ইসলাম। ​প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলম। এই আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন মোর্শেদ আলম।

সমাবেশ শেষে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা বিশাল মিছিল বের করেন। মোর্শেদ আলমের পক্ষে স্লোগানে স্লোগানে মিছিলটি ওই ইউনিয়নের সিডস্টোর বাজার প্রদক্ষিণ করে। এ সময় কর্মী-সমর্থকরা স্লোগান দেন, ‘চাঁদাবাজকে মনোনয়ন, মানি না মানবো না; চাঁদাবাজের মনোনয়ন, পরিবর্তনের করতে হবে।’

বিক্ষোভকারী নেতাকর্মী জানান, মাঠের ত্যাগী নেতা মোর্শেদ আলমকে বাদ দিয়ে ১৭ বছর সংগঠনে সক্রিয় না থাকা ফখরউদ্দিন আহমেদ বাচ্চুকে মনোনয়ন দেওয়া হয়েছে। দীর্ঘদিন দল ও নেতাকর্মীদের পাশে থাকা মোর্শেদ আলমকে উপেক্ষা করায় তৃণমূল নেতাকর্মীরা ক্ষুব্ধ। এজন্য প্রতিবাদ জানিয়ে মিছিল করেছেন তারা। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বাচ্চুর পরিবর্তে মোর্শেদ আলমকে মনোনয়ন দিতে হবে, না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!