1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে ফুলবাড়ীয়ায় জামায়াতের প্রার্থীর নির্বাচনী গণসংযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

মুরাদ হাসান : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাকতা ও নাওগাঁও ইউনিয়নের বিভিন্ন প্রান্তে নির্বাচনী গণসংযোগ করেছেন ফুলবাড়ীয়া আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির জেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন।

রবিবার (৯ নভেম্বর) সন্ধায় দলীয় নেতাকর্মীদের নিয়ে বাকতা ইউনিয়নের বাকতা দক্ষিণ পাড়া মোড়, কুলুরচালা বাজার, চৌরাস্তা বাজার ও নাওগাঁও ইউনিয়নের বাদিহাটি গ্রামে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করে মতবিনিময় ও পথসভা করেন তিনি।

এসময় তিনি বলেন, দুর্নীতির কারনে দেশের জনগণ বিগত ৫৪ বছর যাবত সকল কিছু থেকে বঞ্চিত হয়েছে। দুর্নীতি ও লুটপাটের কারনে দেশের উন্নয়ন থুবড়ে পড়েছে। বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সকল ধরনের দুর্নীতি বন্ধ করা হবে। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। বলেন, শান্তিময় ও সমৃদ্ধ বাংলাদেশ ও ফুলবাড়ীয়া গঠনে জামায়াতকে ক্ষমতায় আনার বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ফজলুল হক শামীম, সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক, কালাদহ ইউনিয়ন আমীর এনামুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ ও তারুণ্যের ফুলবাড়ীয়ার সদস্য সচিব এসএম আবু সাইদ প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!