1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

মানুষের অধিকার, নিরাপত্তা সহ ফুলবাড়ীয়াবাসীর সার্বিক উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিন : আখতারুল আলম ফারুক

  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বার পঠিত

মোবারক হোসাইন : জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক বলেছেন, মানুষের অধিকার, নিরাপত্তা সহ ফুলবাড়ীয়াবাসীর সার্বিক উন্নয়নের জন্য ধানের শীষে ভোট প্রদানের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।

তিনি বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ সরকার মানুষকে ঠকিয়েছে।

রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যার পরে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলার ভবানীপুর ইউনিয়নের জয়পুর নতুন বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতারুল আলম ফারুক বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের আলোকে আগামী দিনে উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হবে। তাই বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম দামে নিত্যপ্রয়োজনী দ্রব্যের ব্যবস্থা করে এক কোটি লোককে চাকরি দেওয়া হবে। এসময় তিনি এই অঞ্চলের ভঙ্গুর যাতায়াত ব্যবস্থার উন্নতিতে সংসদে যাওয়ার এক বছরের মধ্যে রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীনূর মল্লিক জীবন, সদস্য মনিরুজ্জামান কাজল, প্রভাষক এসহাক আলী, সাইদুর রহমান কাঞ্চন, স্বেচ্ছাসেবক দল নেতা রমজান আলী, শ্রমিক দল নেতা রাসেল মিয়া, বিএনপি নেতা জহিরুল ইসলাম, রমজান আলী ও রাকিবুল ইসলাম সহ অন্যান্যরা।

এর আগে ওই এলাকার বড়বিলা বাজার, আটানির মোর ও হাজীর মোর সহ আশেপাশের দোকান মোরে ধানের শীষে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছেন ফুলবাড়ীয়া আসনে বিএনপি মনোনীত এই প্রার্থী

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!