1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফুলবাড়িয়ায় সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালী

  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

মির্জা মোঃ মনজুরুল হক ফুলবাড়িয়া: ঐতিহাসিক মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মামুনুর রশীদ মামুনের পক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভোম্বর) বিকেলে প্রেসক্লাব সংলগ্ন চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি নেতা মোঃ গোলাম মোস্তফা সুরুজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ফরাজী, ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য আব্দুল লতিফ চৌধুরী,উপজেলা বিএনপি সদস্য ও কুশমাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান মেম্বার, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হেলিম মাষ্টার,কালাদহ ইউনিয়ন বিএনপি সাবেক দপ্তর সম্পাদক মোঃ মইনুল হোসেন সাজু, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য মোঃ হুমায়ুন কবীর,বালিয়ান ইউনিয়ন বিএনপি নেতা মোঃ ফারুক খান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম খান খসরু, বিএনপি নেতা আব্দুল মোমেন মাষ্টার, এনায়েতপুর ইউনিয়ন বিএনপি নেতা ইনছান আলী মাষ্টার,কালাদহ ইউনিয়ন বিএনপি নেতা ইউপি সদস্য খোরশেদ আলম,শ্রমিক দল নেতা খাইরুল ইসলাম, কৃষক দল নেতা খাইরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন যুবদল নেতা জসিম উদ্দিন সহ উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে বর্ণাঢ্য র্্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভালুকজান ব্রিজে শেষ হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!