1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

জামায়াতকে বিজয়ী করার মাধ্যমে ফুলবাড়ীয়াকে আধুনিক উপজেলা হিসেবে গঠন করা হবে : অধ্যক্ষ কামরুল হাসান মিলন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

মুরাদ হাসান : জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির জেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেছেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে দেশে দুর্নীতি বন্ধ হবে এবং জামায়াতকে বিজয়ী করার মাধ্যমে জুলুমের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ফুলবাড়ীয়াকে আধুনিক উপজেলা হিসেবে গঠন করা হবে।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার পুটিজানা ইউনিয়নের শিবগঞ্জ বাজারে ইউনিয়ন জামায়াতের আয়োজনে এক নির্বাচনী কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামরুল হাসান মিলন বলেন, জনপ্রতিনিধিরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা নিজেকে জনগণের মালিক মনে করেন, দেশকে তারা নিজের সম্পত্তি মনে করেন। জামায়াত নির্বাচিত হলে জনগণের নিরাপত্তা নিশ্চিত করে সর্বমহল থেকে শতভাগ দুর্নীতি নির্মুল করা হবে। বলেন, আগামী শান্তিময় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জামায়াতকে ক্ষমতায় আনার বিকল্প নেই।

ইউনিয়ন জামায়াতের সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, উপজেলা আমীর ফজলুল হক শামীম, নায়েবে আমীর গোলাম মোস্তফা, সেক্রেটারি ডাক্তার আব্দুর রাজ্জাক, শূরা সদস্য মাওলানা নূরুল ইসলাম ও জামায়াত নেতা এসএম শাহজাহান সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!