1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়িয়ায় হুমায়ুনের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্্যালী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

মির্জা মোঃ মনজুরুল হক(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য মোঃ হুমায়ুন কবীর এর নেতৃত্বে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্্যালীর মধ্য দিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে ফুলবাড়িয়া প্রেসক্লাব সংলগ্ন চত্বরে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে সমবেত হয়।

চত্বর থেকে বর্ণাঢ্য মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভালুকজান ব্রিজে গিয়ে শেষ হয়।

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য মোঃ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মামুনুর রশিদ মামুন।

মামুন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ জাহাঙ্গীর খোকন,উপজেলা বিএনপির সদস্য,আব্দুল লতিফ চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফরাজী ,বিএনপি নেতা ওয়াদুদ মাস্টার,ইউনিয়ন বিএনপি নেতা শাহজাহান মেম্বার,কালাদহ ইউনিয়ন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মঈনুল হোসেন সাজু,উপজেলা বিএনপি নেতা প্রভাষক গোলাম মোস্তাফা সুরুজ,সাবেক উপজেলা বিএনপির সদস্য ও ছাত্র দলের আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম খান খসরু যুবদল নেতা মোস্তাফিজুর রহমান, রফিকুল ইসলাম,হাবিবুর দুলাল,আব্দুল হাকিম মাষ্টার,দুদু সরকার, উপজেলা জিসাসের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ,যুবদল নেতা জসিম উদ্দিন, নজরুল ইসলাম,উপজেলা বিএনপি নেতা আব্দুল হালিম, ইউনিয়ন বিএনপির নেতা আজিজুল ইসলাম সোহেল সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!