1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়িয়ায় জাকের পার্টির নির্বাচনী জনসভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৬৯ বার পঠিত

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার উদ্যোগে জাকের পার্টির এক নির্বাচনী জনসভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে পৌর সদরের পশ্চিম বাজার এলাকায় এ জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পৌর জাকের পার্টির সভাপতি এস. এম. দেলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন মহানগর জাকের পার্টির সহ-সভাপতি আশিকুর রহমান সুমন।

জনসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সভাপতি আবুল কাশেম। তিনি বলেন, “দেশে শান্তি, আদর্শ ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠায় জাকের পার্টির কোনো বিকল্প নেই। আসন্ন নির্বাচনে আমরা নৈতিকতার ভিত্তিতে জনগণের ভোট চাই। সৎ ও আদর্শ নেতৃত্ব গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আলী হায়দার যশোরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির নেত্রী শিরিন রহমান, বিল্লাল হোসেন, রুবাইদ আহমেদ তানিম, আবদুল হালিম, আবদুল মান্নান, খায়রুল ইসলাম, সুরুজ মিয়া, নজরুল ইসলাম, ও জুয়েল রানা বাহার প্রমুখ।

সভা শেষে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যেখানে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!