1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

শহীদ জিয়া স্মৃতি সংসদ কুশমাইল ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

মির্জা মোঃ মনজুরুল হক (ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার শহীদ জিয়া স্মৃতি সংসদ এর কুশমাইল ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১৮ অক্টোবর) ছলির বাজারে বিকালে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর আয়োজনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
শহীদ জিয়া স্মৃতি সংসদ এর সভাপতি মোঃ আবু নাইম বাবুল এর সভাপতিত্বে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ও বিএনপি নেতা মোঃ হেলাল উদ্দিন এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম কায়েস, শহীদ জিয়া স্মৃতি সংসদ পৌরসভার সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মল্লিক,বিএনপি নেতা শহিদুল ইসলাম শহিদ, বিএনপি নেতা সানোয়ার হোসেন সোহেল,যুবদল নেতা মনির হোসেন,যবদল নেতা মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন,দেশ গঠনে তারেক রহমানের ৩১ দফা দেশের জনগণের মনের কথা। এই দফা বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আসবে। শহীদ জিয়া স্মৃতি সংসদ এর নেতৃবৃন্দ কুশমাইল ইউনিয়ন থেকে সর্বোচ্চ ধানের শীষে ভোট দিয়ে এমপি বানিয়ে জাতীয় সংসদে পাঠাবে।

এর আগে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর কুশমাইল ইউনিয়নের আহ্বায়ক প্রার্থী মোঃ রুবেল মিয়া ও সদস্য সচিব মোঃ আকরাম এর নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে কর্মী সম্মেলন সভাস্থলে উপস্থিত হন।

শহীদ জিয়া স্মৃতি সংসদ এর সভাপতি মোঃ আবু নাইম বাবুলের সমাপনী বক্তব্যের পর সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম কায়েস সহ নেতৃবৃন্দরা ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্য ফরম বিতরণ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!