
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর ৪ এবং ৫নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচার করে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যার পরে পাগলা পাড়া ৪নং এবং ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী।
বক্তব্যে তিনি বলেন, পৌর বিএনপির দুষ্কৃতকারীদের থেকে সকলকে সতর্ক থাকতে হবে। আগামী সময়ে সুযোগ পেলে এ অঞ্চলের মানুষের পাশে থেকে সমস্যার সমাধান করা হবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন সহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।
ফুলবাড়ীয়া পৌর বিএনপি নেতা আব্দুল মালেকের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য গোলাম মোস্তফা সুরুজের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মাস্টার, সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান সোহাগ, সদস্য ও জজ কোর্টের এপিপি এডভোকেট আবুল হাসনাত খান বিপুল, পৌর বিএনপির সদস্য আব্দুল মালেক, শাহ মোহাম্মদ গোলাম মোস্তফা, সাবেক কাউন্সিলর আবু বকর সিদ্দিক, ডাঃ জাহিদ হাসান খসরু, আব্দুল মতিন সিকদার, বিএনপি নেতা শাহাবুদ্দীন সরকার, মোহাম্মদ তারা মিয়া, আব্দুল কাদের, এমদাদুল হক, মোহাম্মদ সেলিম মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আশরাফুল আলম, হেলাল উদ্দিন, সাইফুল ইসলাম ও মোখলেছুর রহমান সহ অন্যান্যরা।
পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন একেএম শমসের আলী।