1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

নির্বাচিত হলে ২৪ ঘন্টাই জনগণের সাথে সংযোগ থাকার চেষ্টা করা হবে : তানভীর আহমেদ রানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনে আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক এমপি প্রয়াত শামছউদ্দিন আহমেদের জ্যেষ্ঠ পূত্র তানভীর আহমেদ রানা বলেছেন, সংসদ সদস্য নির্বাচিত হলে ২৪ ঘন্টাই সাধারণ জনগণের সাথে সংযোগ স্থাপন করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হবে। বলেন, সাধারণ মানুষের পরামর্শ ও অভিযোগের ভিত্তিতে তার কার্যক্রম পরিচালনা করা হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) আছিমের বাদশীতে তার বাসভবন দেশপ্রেমে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তানভীর আহমেদ রানা বলেন, সুযোগ পেলে ফুলবাড়ীয়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করার পাশাপাশি শিক্ষাখাত কে প্রাধান্য নিয়ে নিম্ন বিত্তের শিক্ষার্থীদের সহযোগিতার মাধ্যমে তাদেরকে প্রস্তুত করে সমাজের মূল শ্রুতে নিয়ে আসতে হবে।

তিনি বলেন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। এছাড়াও সমাজের মাদকাসক্ত একটি অংশকে এ অবস্থা থেকে উত্তরণের জন্য সামাজিক ভূমিকা নিতে হবে। জানান, প্রশাসনের সহযোগিতার মাধ্যমে ফুলবাড়ীয়া থেকে দুর্নীতি বন্ধ করার ব্যাপারে কাজ করা হবে।

মনোনয়ন না পেলে নির্বাচনে ভূমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দলীয় শীর্ষস্থানীয় নেতারা কোন ভূল সিদ্ধান্ত নিবেন না। বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা রয়েছে, যারা স্থানীয়ভাবে জনপ্রিয় এবং মানুষের জন্য কাজ করতে চায় তাদেরকে মনোনয়ন দেওয়া হবে।

এসময় তানভীর আহমেদ রানা ফুলবাড়ীয়া উপজেলার সর্বসাধারণের দোয়া ও সহযোগীতা প্রত্যাশা করে দুর্নীতি মুক্ত ও অন্যায়হীন উপজেলা গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!