1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

এনায়েতপুরে বিএনপি নেতা তানভীর আহমেদ রানার গণসংযোগে জনস্রোত

  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৬১ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৯নং এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর বাজারে রবিবার (১২ অক্টোবর) বিকেলে গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপির তরুণ নেতা তানভীর আহমেদ রানা।

জানা যায়, সাবেক সংসদ সদস্য মরহুম প্রকৌশলী শামছ উদ্দিন আহমদ এর সুযোগ্য পুত্র তানভীর আহমেদ রানার আগমনে এলাকায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়। তাকে একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ ভিড় জমায়।

পথসভায় তানভীর আহমেদ রানা বলেন,

“বিএনপি জনগণের দল, আমরা জনগণের অধিকার ফিরিয়ে আনতেই মাঠে নেমেছি। ফুলবাড়ীয়াকে দুর্নীতিমুক্ত ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। মানুষের ভোটাধিকার ও ন্যায্য দাবি আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”

গণসংযোগকালে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় এলাকাবাসীর মধ্যেও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!