
স্টাফ রিপোর্টার: আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে সোহরাওয়ার্দী হল সংসদে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাসিন্দা আসাদুল ইসলাম আসাদ।
তিনি উপজেলার এনায়েতপুর এলাকার লাল মিয়ার সন্তান এবং রাবির সংস্কৃত ভাষা ও সাহিত্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
আসাদুল ইসলাম আসাদ জানান, তার ব্যালট নং ১। তিনি ফুলবাড়ীয়া উপজেলাবাসী সহ সকলের দোয়া প্রত্যাশা করেন।