1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

মির্জা মোঃ মনজুরুল হক(ফুলবাড়িয়া):  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা মুফতি নূরে আলম সিদ্দিকী এর পরিচিতি বিষয়ক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) পোষ্ট অফিস রোড অস্থায়ী দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক সভাপতি মাওলানা নূরুল আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম খান, নাওগাঁও ইউনিয়ন সভাপতি মুফতি আব্দুল হাকিম, উপজেলা মুজাহিদ কমিটির সদর হাফেজ মাওলানা বোরহান উদ্দিন, যুব আন্দোলনের সহ সভাপতি মাওলানা আইয়ুব আলী ও ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাব্বির, তারা মিয়া প্রমুখ।

মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা নূরে আলম সিদ্দিকী বলেন, আমি যেন আপনাদের সেবায় সবসময় থাকতে পারি। মানুষের সেবার উদ্দেশ্যে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি। মানুষের পাশে দাঁড়াতে চাই। ইসলামী আন্দোলনের আমীর পীর সাহেব চরমোনাই আমাকে ময়মনসিংহ-৬ আসনে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। সবার দোয়া ও ভালোবাসা চাই। আমি ফুলবাড়িয়া বাসীর পাশে থাকতে চাই।

তিনি আরো বলেন, দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। একটি সুন্দর ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনে আমরা অঙ্গিকারাবদ্ধ। ইসলাম,দেশ ও মানবতার পক্ষে যারাই কাজ করবে,তাদের নিয়েই আমরা রাষ্ট্রকে গড়বো। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক হাত পাখা মার্কার সমর্থনে স্থানীয় জনগণ সহ সকল সাংবাদিকদের সহায়তা কামনা করি।

এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!