1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়া পৌর ৯নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভায় একেএম শমসের আলী – ত্যাগী নেতাদের বাদ দিয়ে পৌর বিএনপির কমিটি মেনে নেওয়া হবে না

  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৪৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচার করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যার পরে ফুলবাড়ীয়া পৌর ৯নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে জোড়বারিয়া বালিকা দাখিল মাদরাসা মাঠে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী।

বক্তব্যে তিনি বলেন, আগামী সময়ে পৌর বিএনপির কাউন্সিলে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে রাজপথে যারা ছিলো ত্যাগী নেতাকর্মী তাদেরকে বিএনপির নেতৃত্বে আনতে হবে। এর ব্যাতিক্রম হলে কোনক্রমেই মেনে নেওয়া হবেনা। তিনি বলেন, বর্তমানে অনেক নেতা বের হয়েছেন যারা আগামী দিনে ধানের শীষ তথা বিএনপির নেতৃত্ব দিতে পারবেন কিনা সন্দেহ রয়েছে।

একেএম শমসের আলী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে খুব কম নেতাকর্মী আন্দোলন সংগ্রামে পাওয়া গেছে। আর এখন সুন্দর সুন্দর পাঞ্জাবি পরা নেতাকর্মীদের অনেক ভীড়। এতো ভীড় যে প্রকৃত বিএনপির কর্মীরা স্থান পায়না। তিনি বলেন, আগামী নির্বাচনে দল যাকে ধানের শীষের মনোনয়ন দিবে পৌরবাসী ঐক্যবদ্ধ হয়ে তাকে বিজয়ী করতে কাজ করবে। আশ্বস্ত করেন বিএনপি ক্ষমতায় আসলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন নিশ্চিত করা হবে।

ফুলবাড়ীয়া পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মাস্টার, সদস্য এডভোকেট আবুল হাসনাত খান বিপুল, মনিরুজ্জামান সোহাগ, সাবেক কমিশনার আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সদস্য গোলাম মোস্তফা সুরুজ, শফিকুল ইসলাম খোকা, শাহ মোহাম্মদ গোলাম মোস্তফা, আলহাজ্ব আব্দুল মালেক, ডাঃ জাহিদ হাসান খসরু, বিএনপি নেতা সেলিম সরকার, মোহাম্মদ আবুল কালাম, এমদাদুল হক, মোহাম্মদ তারা মিয়া, শাহাবুদ্দিন সরকার, আশরাফুল আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আবু তাহের সরকার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আল আমিন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!