1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ার নাওগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ বার পঠিত

মুরাদ হাসান : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১নং নাওগাঁও ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে পলাশীহাটা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব প্রত্যাশীদের সমর্থনে নেতাকর্মীদের আগমনে পরিপূর্ণ হয় বিদ্যালয় মাঠ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফি এবং সম্মেলন পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদরত ই কামাল উজ্জ্বল।

প্রতিক্রিয়ায় তারা বলেন, স্বেচ্ছাসেবক দল বিগত দিনেও ঐক্যবদ্ধ ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। এই আসনে যাকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তার পক্ষেই কাজ করে যাবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক নাফিজ ইমতিয়াজ রোমান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কৃষিবিদ তারিকুল আহসান সৌরভ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম মিয়া, সদস্য সচিব আলাল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন রিপন, যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম, সেলিম মিয়া, ইমতিয়াজ আহমেদ বুলবুল, বাকি বিল্লাহ, আসাদুজ্জামান জুয়েল, আশরাফুল ইসলাম, জিয়াউল হুদা উজ্জল, আব্দুল্লাহ আল মতি, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মল্লিক ও যুগ্ম আহ্বায়ক কাইয়ুম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!