1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি সনদ প্রদান ও পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

মুরাদ হাসান : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি সনদ প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে শহরের উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক মন্ডলী, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ অংশ গ্রহণ করেন। এতে অংশ নিয়ে তারা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম। বক্তব্যে তিনি শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক মন্ডলীদের তাদের সন্তানদের যত্নশীল করে গড়ে তুলার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

ফুলবাড়ীয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম সহ অন্যান্যরা।

এতে উপজেলার বিভিন্ন অঞ্চলের কিন্ডারগার্টেন স্কুলের ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৩৫০ জনকে সহ সর্বমোট ৮২০ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, মেডেল এবং শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এর আগে অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দদের সম্মাননা স্মারক প্রদান করে ফুলবাড়ীয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!