
মোবারক হোসাইন : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে ফুলবাড়ীয়া পৌর ৪নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ৪নং ওয়ার্ড ফুলবাড়ীয়া পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আগামী নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশীদ মামুন।
বক্তব্যে তিনি বিএনপির নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের স্থানীয়ভাবে জনহয়রানি মূলক কর্মকান্ড না করার আহ্বান জানান। বলেন, একটি মহল বিএনপির নাম নিয়ে চাঁদাবাজি, দখলদারিত্ব সহ নানান অপকর্ম করে যাচ্ছে। এসময় তিনি প্রত্যাশা করেন, ফুলবাড়ীয়ার জনগণ আগামী নির্বাচনে এমন জনপ্রতিনিধি নির্বাচিত করবে যিনি সারা উপজেলাকে সমানভাবে উন্নয়নের আওতায় নিয়ে আসবে।
স্থানীয় বিএনপি নেতা আবুল কালাম হোসাইনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আজিজুর রহমান, উপজেলা বিএনপির সদস্য আব্দুল লতিফ তালুকদার, শাহজাহান মেম্বার, মুর্শেদ জাহাঙ্গীর খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফরাজী, বিএনপি নেতা হেলিন উদ্দিন মাস্টার, জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম মোস্তফা সুরুজ, দক্ষিণ জেলা যুবদলের সদস্য হুমায়ুন কবির, শ্রমিক দল নেতা খায়রুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, জিসাসের সদস্য সচিব হারুন অর রশীদ, ছাত্রদল নেতা আকরাম হোসেন, মোক্তার হোসেন ও আশরাফুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন।
বক্তারা বলেন, তারেক রহমানের ৩১ দফার মাধ্যমে দেশ উন্নত ও সমৃদ্ধির তালিকায় পৌঁছাবে। এসময় তারা আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।