1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করে অধ্যক্ষ কামরুল হাসান মিলনের গণসংযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ বার পঠিত

ফুলবাড়ীয়া সংবাদদাতা : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ফুলবাড়ীয়া পৌর জামায়াতের উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে উপজেলা শহরে গণসংযোগ করেন তিনি। এসময় কামরুল হাসান মিলন বাজারের ব্যবসায়ী ও পথচারীদের সাথে সালাম ও কুশল বিনিময় করেন।

পরে এক পথসভায় তিনি বলেন, আগামীর সম্ভাবনাময় বাংলাদেশে দেশের মানুষ বিকল্প রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর উপর আস্থা রাখতে শুরু করেছে। এসময় তিনি প্রত্যাশা করেন আগামীতে বিপুল ভোটে ফুলবাড়ীয়ার জনগণ দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীম, নায়েবে আমীর গোলাম মোস্তফা, সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আলাউদ্দিন, কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ ও পৌর জামায়াতে ইসলামীর আমীর আব্দুল খালেক সহ অন্যান্য নেতারা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!