
মির্জা মোঃ মনজুরুল হক(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৬নং ফুলবাড়িয়া ইউনিয়নের জোরবাড়িয়া গ্রামের ( নয়াবাড়ি) বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক আর নেই।
বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর ) দুপুরে ময়মনসিংহের কমিউনিটি বেসড ( বগামারী) মেডিকেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত মঙ্গলবার তিনি স্ট্রোক জনীত কারণে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসা অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক উপজেলার জোরবাড়িয়া ( নয়াবাড়ি) গ্রামের মৃত হাবিল উদ্দিন মন্ডলের ছয় সন্তানের মধ্যে চতুর্থতম সন্তান। তিনি দীর্ঘদিন থেকে শারীরিক রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি তিন পুত্র, এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার নিজ গ্রামে জমশেদ আলী ফকির বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবরিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
এর আগে নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বাদল, মোঃ মজিবুর রহমান মাষ্টার (অবঃ),ফুলবাড়িয়া উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর, বীর মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন দলের নেতাকর্মী ও সুধীজন।