1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ফ্রি চক্ষু শিবিরে- ব্রিগেঃ জেনারেল ডা. সাইফুল ইসলাম

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২০০ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডা. সাইফুল ইসলাম বাদল ফাউন্ডেশনের এর আয়োজনে গ্রামীন জনপদের অসচ্ছল মানুষের জন্য দিন ব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এ ব্যতিক্রমী আয়োজনের উদ্বোধন করেন বিএনপি নেতা, ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডা. সাইফুল ইসলাম বাদল অবঃ।

উদ্বোধনী ও স্বাগত বক্তব্যে তিনি বলেন, জনসাধারণের মাঝে সেবা দিতেই আজকে চক্ষু শিবিরের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রান্তিক পর্যায়ের দরিদ্র ও অসহায় চক্ষু রোগীদের বিনামূল্যে সেবাদানে তাদেরকে বাছাই করে উন্নত চিকিৎসায় ঢাকা নেওয়ার ঘোষণা দেন তিনি। এছাড়াও বাছাইকৃত রোগীদের বিনামূল্যে যাতায়াত, খাওয়া, থাকা, অপারেশনসহ ঔষধ ও চশমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয় ।

প্রসঙ্গক্রমে ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইফুল ইসলাম বাদল বলেন, আপনারা সহায়তা করলে আপনাদের সেবা দিতে আমি সবসময় প্রস্তুত রয়েছি। পরবর্তীতে উপজেলা জুড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প করার ব্যাপারেও তিনি আশ্বাস দেন।

অধ্যাপক আনিসুর রহমান আনিসের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতাউর রহমান সেলিম (অব.) প্রধান শিক্ষক আবু উবায়দা বাবুল, সিঃসহকারী শিক্ষক মাওলানা লুৎফর রহমান, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সভাতি ও পৌর বিএনপির সদস্য আজহারুল আলম রিপন,ছাত্রদলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন জনি, ফুলবাড়িয়া একতা শক্তি যুব সংঘের সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ খান প্রমূখ।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সাহজাহান সাজু, সামছুর রহমান সুমনসহ শিক্ষক, সাংবাদিক, স্কাউট সদস্য ও সুশীল নেতৃবৃন্দ।

এদিন বৈরী আবহাওয়া থাকা সত্ত্বেও উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক শতাধিক নারী পুরুষ চক্ষু সেবা নিতে আসেন। বিনামূল্যে চক্ষু সেবা পেয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!