1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বীমা গ্রাহকের মরণোত্তর চেক হস্তান্তর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৫৩ বার পঠিত

মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আয়োজনে উপজেলার আছিম রাণীগঞ্জ এলাকার ইন্স্যুরেন্সের গ্রাহক বাদল মিয়ার ছেলে রুবেল মিয়ার অকাল মৃত্যুতে তার মরনোত্তর বীমা দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে জঙ্গল বাড়ি রাণীগঞ্জ এলাকায় স্থানীয় এলাকাবাসী ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের উপস্থিতিতে মরহুম রুবেল মিয়ার সহধর্মিণী ও সন্তানের নিকট এ চেক হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড টাঙ্গাইলের নলুয়া মেট্রোর ব্রাঞ্চ ম্যানেজার রাজু আহমেদ। বক্তব্যে তিনি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সম্পর্কে ধারণা দিয়ে সর্বসাধারণের উদ্দেশ্যে বীমাতে যুক্ত হতে উদ্ভুদ্ধ করেন। বলেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে কোন ধরনের হয়রানি হতে হয়না। এটি দক্ষিণ এশিয়ার ৫৬টি দেশের মধ্যে এক নাম্বার বীমা কোম্পানি। এখানে বীমাকারী গ্রাহক মৃত্যুবরণ করলে ৭ দিনের মধ্যে টাকা দেওয়া হয়।

এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া মেট্রোর ব্রাঞ্চ ম্যানেজার রফিকুল ইসলাম, ইউনিট ম্যানেজার হাসান আলী, রুখসানা আক্তার, শফিকুল ইসলাম, কাকলি আক্তার, বাসাইল মেট্রোর সাবিকুন্নাহার, ফিনান্সিয়াল এসোসিয়েট আব্দুর রউফ ও দুলাল মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গ্রাহক মরহুম রুবেল মিয়ার সহধর্মিণী আমিনা খাতুনকে এ মাসের টাকার চেক হস্তান্তর করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা।

এছাড়াও আগামী ৯ বছর প্রতিমাসে ৩ হাজার সঞ্চয়ে এবং নগদ ৩ হাজার শিক্ষা ভাতার অব্যাহত সুবিধা সহ সর্বমোট ৯ লাখ ২৮ হাজার টাকা পাবেন রুবেল মিয়ার পরিবার বলে জানিয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!