1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় আগুনে বাড়ি ঘর পুড়ে সর্বস্ব হারালো পান বিক্রেতার পরিবার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৫৯ বার পঠিত

মোবারক হোসাইন : সকাল হলেই পবিত্র ঈদুল ফিতরের আনন্দের দিন। সময় তখন মধ্যরাত ২ টার মতো। হঠাৎ আগুন লেগেছে বাড়িতে। কিছু বুঝে উঠার আগেই পুড়ে ছাই সম্পূর্ণ বাড়িটি। এতে মাটি হয়ে গেছে পুরো পরিবারের ঈদ আনন্দ।

বলছিলাম ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের আছিম উত্তর টানপাড়া এলাকার বাসিন্দা আছিম বাজারের ক্ষুদ্র পান বিক্রেতা মজিবুর রহমানের পুড়ে যাওয়া বাড়িটির কথা।

রবিবার (৩০ মার্চ) মধ্যরাত ২ টা। হঠাৎ করেই আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে ঘরে থাকা সকল আসবাবপত্র ও মূল্যবান জিনিস।

ভুক্তভোগীদের তথ্য মতে, বাড়ির মালিক মুজিবুর রহমান বাজারে তার দোকানে ছিলেন। তার এক সন্তান ইতিকাফে অংশ নেওয়ার সুবাদে মসজিদে অবস্থান করছিলেন। বাকীরা ঘুমাচ্ছিলেন। হঠাৎ করেই আগুন লাগলে প্রতিবেশীদের সহযোগিতায় নিভানোর চেষ্টা করা হয়। কিন্তু আগুনের তীব্রতা বেশী থাকায় তা নেভাতে পারেননি তারা। অনুকূল রাস্তা না থাকায় সঠিক আসতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ী। ততক্ষণে আগুনে পুরে ছাই হয়ে গেছে তাদের সর্বস্ব।

পুড়েছে ঘরে থাকা নিত্যপ্রয়োজনীয় সকল আসবাবপত্র, নগদ টাকা, ধান, চাল, সেলাই মেশিন, ধান মারাইয়ের মেশিন, পানি সেচের সেলু ইঞ্জিন ও প্রয়োজনীয় কাগজপত্র সহ তাদের পরিবারের সবকিছুই। মজিবুর রহমান জানান, এতে তার প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

স্থানীয়রা বলেন, মধ্যরাতে হঠাৎ করে আগুন লাগার খবর পেয়ে আগুন নিভানোর চেষ্টা করা হয়। নেভানো যায়নি। ক্ষতিগ্রস্ত পরিবারটি নিম্ন বিত্তের। এতে তারা দিশেহারা হয়ে পড়েছে। পরিবারটির সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এমতাবস্থায় সরকারের দায়িত্বশীল ও জনপ্রতিনিধিরা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে পরিবারটির পাশে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!