1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের ঈদ উপহার

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৫৪ বার পঠিত

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হতদরিদ্রদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে।

শনিবার (২৯ মার্চ) দুপুরে ফুলবাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরাম সভাপতি, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সমিতি, ঢাকার নির্বাহী সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ফোরামের সম্মানিত সদস্য কামরুজ্জামান মীর আজাদ। ফোরামের সাধারণ সম্পাদক কুদরতি ই কামাল উজ্জ্বলের সঞ্চালনায় উন্নয়ন ফোরামের কোষাধ্যক্ষ ও যুবদলের

নেতা

আনোয়ার হোসেন সেলিম সরকার, ফোরামের সাংগঠনিক সম্পাদক সাবিবর হোসেন রবিন প্রমুখ বক্তব্য রাখেন।

ফুলবাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি ও বিএনপির নেতা অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, আপনাদের আইডি কার্ড নিলাম ভবিষ্যতে আর আসতে হবে না আমরা আগামীতে আপনাদের বাড়িতে উপহার পৌঁছে দিব। আপনারা যদি কেউ অর্থের অভাবে চিকিৎসা করাতে পারতেছেন না তাহলে উন্নয়ন ফোরাম চিকিৎসার ব্যবস্থা করে দিবে। কারো মেয়ের বিয়ে দিতে পারতেছেন না উন্নয়ন ফোরাম সেই বিয়ের ব্যবস্থা করবে ইনশাল্লাহ।ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সমিতি, ঢাকার নির্বাহী সভাপতি বলেন, আমি এই এলাকার সন্তান নারীর টানে এসেছি। এলাকার সন্তান হিসাবে আমার একটা দায়িত্ববোধ রয়েছে। এজন্য এলাকাবাসীর হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছি। আগামীতে বিএনপি যখন দেশ শাসন করবে, তখন আমরা আপনারা সবাই ভালো থাকবো।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন লন্ডনে আছেন, খুব তাড়াতাড়ি উনি দেশে ফিরবেন, আপনারা উনার জন্য দোয়া করবেন এবং মানবতার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!