1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ার ৪ নং বালিয়ানে ভিজিএফ এর চাল দেওয়ার মিথ্যা আশ্বাসে মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৫২ বার পঠিত

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ফুলবাড়ীয়ার ৪ নং বালিয়ানে ভিজিএফ এর চাল দেওয়ার মিথ্যা আশ্বাসে মানববন্ধন হয়েছে। ফুলবাড়িয়া-ময়মনসিংহ সড়কের দশমাইল বাজারে বুধবার (২৬ মার্চ) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে উপজেলা কৃষকদলের আহবায়ক মীর আছির উদ্দিন শিখন বলেন, ফুলবাড়িয়ায় বিএনপি’র কয়েকটা গ্রুপ আছে, ফারুক সাহেবের গ্রুপকে ২৫০টি কার্ড দিছে, করিম সাহেবের গ্রুপকে ২০০ কার্ড দিছে, রানা গ্রুপকে ১৫০ কার্ড দিছে, সমন্বয়কদের ১৫০ কার্ড দিছে। বাকী কার্ডগুলো আওয়ামী দস্যুধারা কার্ডগুলো বিক্রি করেছে। আমার ধারনামতে হাজার খানেক কার্ড আমাদের বালিয়ান ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা নজরুল ইসলাম বিক্রি করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে বাজারের ব্যাগ। তারা বলছেন, আমাদেরকে বলা হয়েছে আজকে দশমাইল বাজারে গেইে ২০ কেজি করে চাল দিবে। এ জন্যই চালের জন্য এসেছি।

কিন্তু আইয়্য (আইসা) খালি হাতে ফিরে গেলাম। এটা আমাদের গরিবদের সাথে প্রতারণা।
স্থানীয় চান মিয়া বলেন, বিএনপি নেতারা ৩টি কার্ডের জন্য ৫শ টাকা দাবী করেন। আমি টাকা দেই নাই, কার্ডও পাই নাই।
বালাশ্বর গ্রামের মালেকা খাতুন মুখ ভরে হাসি দিয়ে বলেন, যে খবর দিছে, হে বলছে, দশমাইল বাজারে গেলে ১০ কেজি করে চাল দিবো। নেওয়ার জন্য ব্যাগ লইয়া আইছে। চাল না পেয়ে মুখটা শুকিয়ে গেছে।

বালিয়ান ইউপি প্রশাসক ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: নজরুল ইসলাম বলেন, ইউনিয়নের বরাদ্দ ছিল ২১২২ কার্ড। এরমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ৮শ কার্ড, মেম্বার (সাবেকসহ) ১হাজার বাকী কার্ডগুলো ইউনিয়নের এতিমখানা, মাদ্রাসা, বঞ্চিত ছিন্নমুল মানুষদের মধ্যে বিতরণ করেছি। এখানে কোন অনিয়ম হয়নি।

আরও জানা যায়,কৃষক দলের আহবায়ক মীর আছির উদ্দিন শিখন তিনি বিগত দিনে কৃষকের প্রনোধনা আত্মসাৎ করেছে। তাকে করিম সরকার এর গ্রুপ থেকে বিতাড়িত করেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!